মহালয়ার আগে আরও ঝড়-বৃষ্টির সম্ভাবনা! আজ নদিয়া, মুর্শিদাবাদ-সহ রাজ্যের মোট পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে মহালয়ার পর থেকে কিছুটা শুষ্ক আবহাওয়া থাকতে পারে, যদিও মাঝ অক্টোবরে ফের নতুন করে নিম্নচাপের ইঙ্গিত রয়েছে।