ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির জেরে ডিভিসি ও দুর্গাপুর ব্যারেজ থেকে দফায় দফায় লক্ষাধিক কিউসেক হারে জল ছাড়ায় দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে গভীর প্লাবনের আশঙ্কা। হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী নিচু এলাকাগুলিতে জারি করা হয়েছে বন্যার কমলা সতর্কতা।