যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল স্টেশনগুলোতে চুক্তির ভিত্তিতে পোর্টেবল বা ভ্রাম্যমাণ ফুডস্টল চালুর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। প্রাথমিকভাবে শিয়ালদহ স্টেশনে দুটি স্টলের মাধ্যমে এই পরিষেবা শুরু হলেও এর জন্য লাইসেন্স ও বর্জ্য ব্যবস্থাপনার মতো একাধিক কড়া শর্ত মানতে হবে।