প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া কেজির পর কেজি সোনা এবং আয়বহির্ভূত সম্পত্তির খোঁজে তৎপর ইডি। শহরের খিদিরপুর, শেক্সপিয়ার সরণি ও পার্ক স্ট্রিট সহ ১০টি ভিন্ন এলাকায় একযোগে জোরদার তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।