তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল থেকে চার্টার্ড বিমানের ভাড়া মেটানো এবং মোটা অঙ্কের লেনদেনের খোঁজে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি শুরু করল ইডি। সল্টলেকের সিজি ব্লকে কেয়ার ওয়েল এভিয়েশনের ডিরেক্টরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দিয়েছেন তদন্তকারীরা।