প্রমোটিং ও তোলাবাজির অভিযোগে অভিযুক্ত সোনা পাপ্পুর সঙ্গে আর্থিক লেনদেনের সূত্রে এবার ইডির স্ক্যানারে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। কালীঘাট থানার এই প্রাক্তন ওসির বেহালার বাড়ি ও অফিস-সহ তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।