ওড়িশার একটি সংস্থার বিরুদ্ধে প্রায় ১১০৯ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগের তদন্তে এবার কলকাতার পোস্তায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কলকাতা ও ভুবনেশ্বর মিলিয়ে মোট ৯টি জায়গায় একযোগে চলছে তল্লাশি, খতিয়ে দেখা হচ্ছে কলকাতার বেসরকারি সংস্থাটির সঙ্গে আর্থিক তছরুপের যোগ।