কামারহাটির কালাচাঁদ মোড়ে তৃণমূল বিধায়ক মদন মিত্রের গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়ার পাশাপাশি ‘চোর-চোর’ স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার পর ফেসবুক লাইভ করে নিজের দলেরই কর্মী আনোয়ার খানের বিরুদ্ধে একগুচ্ছ ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক।