ছটপুজো উপলক্ষে কলকাতা ও হাওড়াসহ রাজ্যের বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের জন্য প্রশাসনের তরফ থেকে ব্যাপক ও সুন্দর প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর ও বিভিন্ন ঘাটের বিভিন্ন রাস্তা আলোয় সাজানো হয়েছে ও নতুন ঘাট ও পরিকাঠামো তৈরি করা হয়েছে যাতে পুণ্যার্থীদের কোনও অসুবিধা না হয়।