মঙ্গলকোটে বিধবা ভাতার টাকা তুলতে গিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পাসবই আপডেট করতেই ১ কোটি টাকার ব্যালেন্স দেখে চক্ষুচড়ক গাছ বৃদ্ধা ঝুমা দাসের। ব্যাংকিং ব্যবস্থার ভুল নাকি অন্য কোনও বিষয় তা জানতে শেষ পর্যন্ত থানার দ্বারস্থ হতে হয়েছে ওই পরিবারকে।