SIR ইসুতে তৃণমূল-কমিশন সংঘাত তুঙ্গে। রাজ্য সরকারের বিরুদ্ধে বিএলও, ইআরওদের বর্ধিত ভাতা আটকে রাখার অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনের। এই আবহে সরগরম বাংলার রাজনৈতিক মহল। পাল্টা বিজেপি ও কমিশনকে একযোগে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। শীতকালীন অধিবেশনের আগে কমিশন-তৃণমূল সংঘাত তুঙ্গে। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক এই বিষয়ে সরব হয়েছেন।