পশ্চিমবঙ্গ সহ ১৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে চলেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২রা নভেম্বর থেকে এই কাজ শুরু হবে এবং নতুন ভোটাররা নাম তোলার সুযোগ পাবেন। ১২ই নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে জানুয়ারিতে।