সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ বিকেলের মধ্যেই পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বাংলায় কত দফায় ভোট হবে, তা নিয়েই এখন চূড়ান্ত উৎকণ্ঠায় রাজনৈতিক দলগুলি।