২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করেছে। ভোটের দিন বা তার আশেপাশে কোনো সরকারি অফিসার, বিশেষ করে ওসি (OC)-দের ফোন বন্ধ থাকলে বা কল না ধরলে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল।