অভিষেকের কেন্দ্র ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে বিরাট অভিযোগ। বিএলওদের উপর চাপ তৈরি করা হচ্ছে। রবিবার সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবারের ফলতায় পৌঁছে যান নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তাঁর সঙ্গে ছিলেন কমিশনের আরেক পর্যবেক্ষক এবং তাঁর স্পেশাল ১৩-এর সদস্য আইএএস সি মুরুগান।