নির্বাচন মিটতেই আকাশছোঁয়া হতে পারে জ্বালানি তেলের দাম, এমনকি আজ রাত থেকেই রেট বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পেট্রোল-ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও একধাক্কায় অনেকটা বাড়তে পারে।