দক্ষিণেশ্বরে নিবেদিতা সেতুর নিচে সারারাত ধরে চলল হাইওয়ে অথরিটি, পূর্ত দফতর ও পুলিশের যৌথ উচ্ছেদ অভিযান। বুলডোজার চালিয়ে প্রায় ২০০টি বেআইনি দোকান ও ঝুপড়ি গুঁড়িয়ে দেওয়া হলে পুনর্বাসনের দাবিতে সরব হয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।