রামনগরের একটি বুথে ভোট শুরুর পরই অভিযোগ ওঠে যে ইভিএমের এক নম্বর বোতামটি কাজ করছে না, যেখানে তৃণমূল প্রার্থী অখিল গিরির নাম রয়েছে। এই যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গ্রহণ সাময়িকভাবে ব্যাহত হয় এবং প্রার্থীর পক্ষ থেকে গভীর অসন্তোষ প্রকাশ করা হয়েছে।