চুঁচুড়া প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে আটক পুলিশের। গতকাল সোনারপুরে অভিষেক বন্দোপাধ্যায় হেনস্থার শিকার হয়েছিলেন, সেই হেনস্তার প্রতিবাদেই অসিত মজুমদার রাস্তা অবরোধ করেন। সেখানেই পুলিশ যখন তাঁদের তুলতে যায়, তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেই তাঁকে আটক করা হয়।