সরকারের তিন মাস কাটতে না কাটতেই বিজেপির শীর্ষ নেতৃত্বকে তোলাবাজির বিরুদ্ধে সুর চড়াতে হচ্ছে বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এমনকী তৃণমূল জমানায় যারা তোলাবাজি করত, তাদের থেকে এখন তোলা নেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।