মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক বা কোনও উপযুক্ত নথি ছাড়াই মোটা টাকার বিনিময়ে তৈরি হচ্ছিল ভুয়ো আধার কার্ড! এই মারাত্মক অভিযোগ পেয়েই বড়নগরের টবিন রোডের একটি দোকানে হানা দিল পুলিশ এবং হাতেনাতে পাকড়াও করল একজনকে।