ভোটের মাত্র কয়েক ঘণ্টা আগে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের আচমকা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এর আগে কেন্দ্রীয় পর্যবেক্ষককে চ্যালেঞ্জ জানিয়ে 'পুষ্পা ঝুকেগা নেহি' বললেও, শেষ মুহূর্তে তাঁর এই পিছু হটা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।