বাংলায় রাজনৈতিক নেতা-মন্ত্রীদের লক্ষ্য করে ডিম হামলার আবহে এক অভিনব মিষ্টি নিয়ে হাজির ঋষড়ার বিখ্যাত ‘ফেলু মোদক’। ছানা, ক্ষীর এবং আমের পুর দিয়ে তৈরি হুবহু ডিমের মতো দেখতে এই মিষ্টি জামাইষষ্ঠীর বাজার মাত করতে তৈরি।