নবান্নের পর এবার খোদ কলকাতা পুরসভায় গুরুত্বপূর্ণ ফাইল চুরির মারাত্মক অভিযোগ তুলল বিজেপি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সমস্ত প্রবেশদ্বারে কড়া নজরদারির নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ, উচ্চপদস্থ কর্তাদের অনুমতি ছাড়া কোনও ফাইল বাইরে নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হল।