'মেসিকাণ্ডে' এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও প্রতারণা-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তৃণমূল নেতাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ এবং বাংলার মুখ পোড়ানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।