২০২৪ সালের একটি জনসভায় করা 'গন্দা ধর্ম' মন্তব্য নিয়ে এবার আইনি গেরোয় পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে শিলিগুড়ির সাইবার থানায় সরাসরি এফআইআর দায়ের করলেন রিঙ্কি চট্টোপাধ্যায় নামের এক আইনজীবী।