ভোররাত নাগাদ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ের ৩ তলায় আচমকা আগুন লেগে তীব্র চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক অনুমান, স্বাধীনতা দিবসের আলোকসজ্জার টুনি লাইটের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে, তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।