বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতে আগুনের আতঙ্ক। দিনের আলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি ও খড়ের গাদা। পুড়ে গেল পাঁচ বিঘা জমির ধানও। ঘটনাটি জলপাইগুড়ির বানারহাট থানার পূর্ব খয়েরকাটা এলাকার।