নির্বাচন কমিশনের দিনক্ষণের তোয়াক্কা না করেই ভবানীপুরে তৃণমূলের প্রচার শুরু করে দিলেন ফিরহাদ হাকিম। রবিবার সকালে চেতলার অলিতে-গলিতে লিফলেট বিলি করে মুখ্যমন্ত্রী মমতার হয়ে ভোট চাইলেন তিনি।