ফিরহাদ হাকিমের পদত্যাগকে তীব্র কটাক্ষ করে বিজেপি নেতা তাপস রায় দাবি করেছেন যে, নৈতিকতার খাতিরে গত ৪ মে পুরভোটে বিপর্যয়ের পরই তাঁর ইস্তফা দেওয়া উচিত ছিল। তাঁর মতে, ফিরহাদ হাকিমের কোনওদিনই কোনও ক্ষমতা ছিল না এবং আগামী পুর নির্বাচনে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে।