অভিজাত অ্যাক্রোপলিস মলের কেএফসি আউটলেটে আচমকাই হানা দিল কলকাতা পুরসভার খাদ্য বিভাগ। রান্নার তেল, ফ্রিজে রাখা প্যাকেটজাত খাবারের মেয়াদ এবং সামগ্রিক স্বাস্থ্যবিধি ঠিক রয়েছে কি না, তা খুঁটিয়ে দেখেন প্রতিনিধিরা।