কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল প্রায় ১ কোটি ১৩ লক্ষ টাকার বিপুল বিদেশি মুদ্রা! এক্স-রে ব্যাগেজ স্ক্রিনিংয়ের সময় সিআইএসএফ-এর (CISF) তৎপরতায় ব্যাঙ্ককগামী দুই আন্তর্জাতিক যাত্রীর ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস দফতর।