বিধায়কদের সই জাল করার মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ বিকেল ৫টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দিয়েছে সিআইডি। পরপর দুবার হাজিরা এড়ানোর পর আজ তৃতীয় নোটিশে তিনি কী পদক্ষেপ করেন, সেদিকেই নজর সবার।