এলাকা জুড়ে দাদাগিরি, তোলাবাজি এবং পুরসভার দুর্নীতির একাধিক অভিযোগে হালিশহর পুরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং তাঁর ভাই পাপন ঘোষকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।