আদালতের দেওয়া নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা না দিয়ে গরহাজিরার হ্যাটট্রিক করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তদন্তে সহযোগিতা না করে তিনি কার্যত হাইকোর্টের নির্দেশকে অবজ্ঞা করছেন বলে মনে করছে পুলিশ, যার ফলে তাঁর বিরুদ্ধে এবার কড়া আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে।