ক্যানিংয়ে ম্যানগ্রোভ ধ্বংস করে এবং মাতলা নদীর বিস্তীর্ণ চর ভরাট করে বেআইনিভাবে বিশাল ক্যাফে তৈরির অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরানের বিরুদ্ধে। প্রশাসনের একেবারে নাকের ডগায় দিনের পর দিন এমন রাজকীয় নির্মাণ কীভাবে মাথা তুলে দাঁড়াল এবং পুলিশ কেন নীরব থাকল, তা নিয়ে এখন তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।