শালবণীতে জমি কেলেঙ্কারি এবং তোলাবাজির অভিযোগে খড়গপুর থেকে গ্রেফতার করা হল মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে।