রাজ্যে সদ্য শুরু হওয়া প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ফের তৈরি হল 'ওবিসি' (OBC) জট! ওবিসি কোটায় উত্তীর্ণ হওয়া চাকরিপ্রার্থীদের অনেকেই এখন জেনারেল ক্যাটাগরিতে পরীক্ষা দেওয়ার সুযোগ চাইছেন। কিন্তু পর্ষদের দাবি, জেনারেলদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর তাঁদের নেই। এই জটিলতা নিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, আগামী শুক্রবার যার পরবর্তী শুনানি রয়েছে।