ষোড়শ শতকে শের শাহ কলকাতা থেকে কাবুল পর্যন্ত ৩ হাজার ৭০০ কিলোমিটার রাস্তা বানিয়েছিলেন যা আজও আমরা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড নামে জানি। এই রাস্তা আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল ভারততীর্থ। হাজারো পথিকের পায়ের ধুলোয় এই ভারতের মহামানবের মিলনস্থল। আমেরিকায় ঠিক এমনই একটা রাস্তা আছে, জানেন। নাম তার রুট ৬৬. শিকাগো থেকে লস অ্যাঞ্জেলেস। ৩ হাজার কিলোমিটার। বলা হয় যে এই একটা রাস্তা গোটা দেশটার গল্প বলে।