পশ্চিমবঙ্গে কয়লাশিল্পে 'মাফিয়া রাজ' ও তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষান রেড্ডি। প্রতি মেট্রিক টন থেকে টাকা আদায় করেছে তৃণমূল, অভিযোগ রেড্ডির। দুই দিনের সফরসূচিতে এসে প্রথম দিনেই শিল্প দুর্নীতি, কয়লা মাফিয়ার মতো ইস্যু নিয়ে সরব কেন্দ্রীয় মন্ত্রী।