গঙ্গার জলস্তর হুহু করে বাড়তেই ভেঙে গেল মালদার ভুতনির কালুটোনটোলার নদীবাঁধ। এর ফলে হুড়মুড়িয়ে গ্রামে জল ঢুকতে শুরু করায় অন্তত ২ লক্ষ মানুষের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।