ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এক ধাক্কায় ২৯ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হল ৯৬৮ টাকা। তিনমাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার দাম বাড়ল। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। গত ৭ মার্চ ৬০ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হয়েছিল ৯৩৯ টাকা, আজ তা বেড়ে হল ৯৬৮ টাকা।