জলের তোড়ে ভেসে আসা প্রচুর কচুরিপানার বিপুল চাপে ভেঙে গেল ঘাটালের মানসুকার ঝুমি নদীর ওপর তৈরি আস্ত একটি বাঁশের সাঁকো। এর ফলে পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার মধ্যে যাতায়াতকারী হাজার হাজার মানুষ চরম বিপাকে পড়েছেন।