ঘাটালের যোগদানন্দ স্কুলে বানের জল ঢুকতেই পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়েছে, আর সেই ক্লাসরুমের বেঞ্চেই কিলবিল করতে দেখা গেল বিষধর সাপ। বন্যার জলে ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি এমন বিপজ্জনক পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের মধ্যে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।