মাতৃপূজার মাটিতেই নারীর চূড়ান্ত লাঞ্জনা। ধর্ষণ খুনের দুবছর পর আজও তিলোত্তমার ন্যায়বিচারের দাবি বাংলার রাজপথে।অথচ সেই দিনই এক মন ভালো করা ছবিও দেখা গেল বাংলার আরেক প্রান্তে। পুরুলিয়ার পুঞ্চায়। কন্যাসন্তান হওয়ায় হাসপাতাল থেকে ব্যান্ড পার্টি বাজিয়ে বাড়িতে নিয়ে এলেন বাবা-মা। বেজায় খুশি পাড়ার লোকেরাও।