দীপাবলির আগে মধ্যবিত্তের জন্য বড়সড় সুখবর! সপ্তাহের শুরুতেই একধাক্কায় বেশ কিছুটা কমল সোনার দাম। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এখন ১ লক্ষ ৩৩ হাজার ৯০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার টাকা। সব মিলিয়ে সোনার গয়নার দাম প্রায় ৬ হাজার টাকার মতো কমেছে।