ঝাড়গ্রামের তৃণমূল নেতা পঞ্চানন দাসের বাড়ির সামনে একটি গাড়ি থেকে কম্বল, শাড়ি সহ সরকারি ত্রাণ সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হল। নথি ও ত্রাণ পাচারের চেষ্টার অভিযোগে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা তৃণমূল নেতার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান।