কেশিয়ারির গগনেশ্বর হাই স্কুলের গরিব পড়ুয়াদের জন্য আসা সরকারি সবুজ সাথীর সাইকেল গোপনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষক ও পিয়নের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন।