এবার থেকে আর রাজভবন নয়। দেশজুড়ে বদলে যাচ্ছে রাজভবনের নাম। শুরুটা হল বাংলা থেকে। পশ্চিমবঙ্গে রাজভবনের নাম বদলে গিয়ে হল লোকভবন। দীর্ঘদিন ধরেই রাজভবনের নাম পরিবর্তন নিয়ে আলোচনা চলছিল। এ বার কেন্দ্রের অনুমতি পাওয়ার পরই শনিবার এই রাজ উড়ে লোকভবন হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল।