বেআইনিভাবে সার্ভিস কোটা ব্যবহার করে এসএসকেএম হাসপাতালে পিজিটি করার অভিযোগে বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড আরএমও অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। বর্ধমানের অনাময় হাসপাতালে রেডিও ডায়াগনোসিস বিভাগে ভুয়ো কাজের অভিজ্ঞতা দেখানোর তথ্য স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির কাছে নিশ্চিত করেছেন হাসপাতালের সুপার।